হোম > রাজনীতি > জামায়াত

কওমি ধারার মাদরাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

দেশের কওমি ধারার মাদরাসা শিক্ষার জন্য বরাদ্দ চলতি প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ইবতেদায়ি মাদরাসা এবং দেশের যোগ্য সব নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন জাতীয় সংসদে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সংসদের বৈঠকের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলীয় নেতা সংসদে জানান, কওমি ধারার মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান ‘সরকারি অনুদান নিলে শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ন হবে, কওমি ধারার এমন একটি আশঙ্কা রয়েছে। তাই সরকারের উচিত তাদের সম্মিলিত সংস্থা হাইয়াতুল উলইয়ার (আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ) সঙ্গে বসে নিশ্চয়তা দেওয়া যে, তাদের পরামর্শ মোতাবেকই এটি পরিচালিত হবে। তাহলে একটি পথ বের হবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে হক রয়েছে, তা বুঝিয়ে দেওয়া সরকারের দায়িত্ব। একইভাবে ইবতেদায়ি মাদরাসা এবং এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষকদের বছরের পর বছর ঝুলিয়ে রেখে জুলুম না করে, রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে মান যাচাই করে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তিনি। এছাড়া দেশের যোগ্য সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানান তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, উন্নত দেশের মতো বিত্তবানদের জন্য বেসরকারি শিক্ষা ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের জন্য মানসম্মত সরকারি শিক্ষা নিশ্চিত করা পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত।

মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

সালমান হুসাইনি নদভীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

‘কুচি কুচি করে কেটে এখন বলেন—আসুন, ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত

জামায়াত নেতাদের ‘জুডিশিয়াল কিলিংয়ে’ জড়িতদের আইনের আওতায় আনা হোক

সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে: জামায়াত এমপি

বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

তেজগাঁওয়ে দুই সড়ক উদ্বোধন করলেন এমপি মিলন