হোম > রাজনীতি > জামায়াত

ছাত্র সংসদে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ইসি ঘেরাও করেছে ছাত্রদল

ছাত্রশিবির সভাপতি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন (ইসি) অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ অভিযোগ তোলেন ছাত্রশিবিরের সভাপতি। শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির ওপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব!’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ। এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসু নির্বাচনও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সেই আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে। আজ আবার দেখছি, শাকসু নির্বাচন যাতে না হয়, সে জন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে।’

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। “ভোটাধিকারের জন্য আন্দোলন” শুধু রাজনৈতিক বক্তব্য।

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

কণ্ঠে গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ ব্যারিস্টার আরমানের

জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা

আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক: ডা. শফিকুর রহমান

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ক্ষমতার মসনদে দল বদলানোর জন্য জুলাই বিপ্লব হয়নি: এটিএম আজহার

অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী: শিশির মনির

বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদকে অবজ্ঞা করেছে

গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক