হোম > রাজনীতি > জামায়াত

চট্টগ্রামে হামলায় আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলামকে দেখতে রাজধানীর শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থী আশরাফুলের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা গেছে, গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সশস্ত্র হামলায় আহত হন আশরাফুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে গিয়ে মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আশরাফুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এছাড়া তিনি আশরাফুলের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

এমএমআর

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার উপায় জানালেন শিশির মনির

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের ‘ভয়’ কেন, প্রশ্ন বিরোধীদলীয় নেতার