হোম > রাজনীতি > এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডাকছে জাতীয় নাগরিক পার্টি

স্টাফ রিপোর্টার

সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার রাজধানীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা দেড়টায় বাংলামোটরের রূপায়ন টাওয়ারে (লেভেল-১৫) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দলটি আশা করছে, দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের অবস্থান ও করণীয় বিষয়ে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট বার্তা তুলে ধরা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির কথিত স্ত্রী

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিস

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী

পার্শ্ববর্তী দেশগুলোয় বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে: নাহিদ ইসলাম

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের দায়িত্বে ফাহিম-নাজমুল