হোম > রাজনীতি > এনসিপি

ঢাকা-৮ আসনে ভোটার এলাকা স্থানান্তর করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা স্থানান্তর করেছেন। আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আবেদনটি পাওয়ার পর নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে তা অনুমোদন দেয়। এর মাধ্যমে ঢাকা-৮ সংসদীয় আসনে তার ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এমএমআর

ইশারা ভাষায় ভালবেসে বিয়ে, ৭ মাসেও ঠাঁই হলো না শ্বশুরবাড়ি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

বৃদ্ধ মা-বাবার নিরাপত্তার নামে শরিয়াহকে পাশ কাটানোর সুযোগ নেই: মামুনুল হক

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি

নেপালের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে আল-মারকাজুল

অনিয়ম আর দুর্নীতি দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার

সুমাইয়া-তাহমিনা হত্যার এক বছর, দ্রুত বিচার চান কুবির সহপাঠীরা

ঠিকাদারের গাফিলতিতে আড়াই কোটি টাকা ফেরত, সীতাকুণ্ডে নতুন বরাদ্দেও খরা

ঢামেকে দুই দিনে চার বন্দীর মৃত্যু