হোম > রাজনীতি > এনসিপি

ইনকিলাবের মিছিল গড়ে তোলো, ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হও

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

আমার দেশ অনলাইন

নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইনকিলাবের মিছিল গড়ে তোলো, ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হও।

সোমবার রাতে এক পোস্টে তিনি বলেন,

‘আজাদ বাংলা:

সাগর, নদী, প্রকৃতি ও মানুষের মুক্তিই হলো আজাদ বাংলার স্বপ্ন।

এখানে নদী কারও দখলে থাকবে না, নদী হবে জনগণের। কৃষকের বাঁচার জন্য নদীতে থাকবে পানির অবাধ প্রবাহ, থাকবে জীবনের নিশ্চয়তা। সাগর থাকবে উন্মুক্ত, কোনো বিদেশি বেনিয়াদের একচ্ছত্র নিয়ন্ত্রণে নয়, থাকবে রাষ্ট্রের সার্বভৌম অধিকার ও জনগণের স্বার্থে।

আমরা চাই একটি স্বাধীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো। একটি স্বাধীন শিক্ষা ব্যবস্থা, স্বাধীন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, এবং এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেখানে কোনো শ্রমিক, কুলি বা মজুর অবহেলায় ধুঁকে ধুঁকে মারা যাবে না।

আমাদের শ্রমিকরা বিদেশে গিয়ে আর লাশ হয়ে ফিরবে না, কেউ দাসত্বের শৃঙ্খলে বন্দি থাকবে না। আমাদের সন্তানরা নিজ দেশে কাজ পাবে, কর্মসংস্থান হবে রাষ্ট্রের অগ্রাধিকার।

আমাদের সীমানা থাকবে নিরাপদ ও সুরক্ষিত। ভোট চুরি, নির্বাচনী কারচুপি বা গণতন্ত্রকে অবমাননা করার কোনো অপচেষ্টা আর সহ্য করা হবে না। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কোনো প্রভুর কাছে বিকিয়ে দেওয়া হবে না।

জেগে উঠো বাংলা, আজাদ বাংলা গড়ে তোলো। সংগঠিত হও, ইনকিলাবের মিছিল গড়ে তোলো, ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হও।

ছাত্র, শ্রমিক, যুব- সবাই এক হও। মাতৃভূমিকে রক্ষা করো। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত জনপদের দায়িত্ব তোমারই।

লাল-সবুজের পতাকা উড়ুক স্বাধীনতার গর্বে।

তুমিই বাংলা-তুমিই আজাদ বাংলা।’

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির