হোম > রাজনীতি > এনসিপি

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি : জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি বলে মন্তব্য করেছেন উত্তরাপশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম।

শুক্রবার আসন্ন নির্বাচনে জামায়াতসহ ১০ দল মনোনীত ঢাকা-১৮ আসনের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সমর্থনে ৫১ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর এক মিছিল ও গণসংযোগে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মাজহারুল ইসলাম বলেন, ১০ দল মনোনীত আদীবকে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ঢাকা-১৮ তে দাঁড়িপাল্লাই শাপলা কলি। শাপলা কলিতেই আপনারা ভোট দিন। আর গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকুন।

জামায়াতের গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় ঢাকা-১৮ আসনে শাপলা কলিতে ও হ্যাঁ ভোট দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, নায়েবে আমীর কামরুল হাসান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, তুরাগ মধ্য থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুসহ জামায়াত নেতৃবৃন্দ।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি