হোম > রাজনীতি > এনসিপি

জুলাই শহীদদের কবর জিয়ারত করে আব্দুল মান্নানের নির্বাচনি প্রচার শুরু

স্টাফ রিপোর্টার

জুরাইন কবরস্থানে দাফনকৃত জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালে এই প্রচার শুরু করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ বিশেষত পুরান ঢাকার মানুষ অধিকার বঞ্চিত। আমরা বিজয়ী হলে পুরান ঢাকার যানজট সমস্য,গ্যাস সমস্যসহ সব মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করবো, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করেই সামনে এগিয়ে যাবো। তিনি শহীদ শরীফ ওসমান হাদী সহ জুলাই অভ্যুত্থানের সব শহীদের জন্য দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, শহীদ আনাসের পিতা শাহরিয়ার খান পলাশ, ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান সহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও অসংখ্য স্থানীয় জনতা। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি