হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হলেন তারিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে এনসিপির নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে উক্ত কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ এই কমিটিতে কাজ করবেন।

তারিকুল ইসলাম মুখ্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তারা আশা প্রকাশ করেছে যে, আসন্ন নির্বাচনি কার্যক্রম পরিচালনা এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধনের দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম