হোম > রাজনীতি > এনসিপি

শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী (বামে) ও মো. নাহিদ ইসলাম (ডানে)। ছবি-সংগৃহীত

শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানার রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন।

নাহিদ ইসলাম লেখেন, ‘সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রাম এবং স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

ক্ষমতার পরিবর্তে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানার রাজনীতির মূল লক্ষ্য। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান।

মাওলানার রাজনৈতিক জীবন ছিল এ অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায়ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে সরব হন মাওলানা ভাসানী। ১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তিনি ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন।

তার রাজনীতির মূল সুর ছিল স্পষ্ট, কোনো ধরনের আধিপত্য তিনি মেনে নেননি; সেটা হোক পিন্ডির কিংবা দিল্লির। স্বাধীন বাংলাদেশে যখন ভারতীয়দের বাঁধের কারণে পদ্মা নদী শুকিয়ে যেতে শুরু করে, তখন ৯৬ বছর বয়সে হাসপাতালের বিছানা ছেড়ে ফারাক্কার অভিমুখে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন তিনি।

স্বাধীনতার অর্ধশতাব্দী পরও মাওলানার সংগ্রাম সমভাব প্রাসঙ্গিক। নদী, সীমান্ত এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা তার লড়াইয়ের উত্তরাধিকার। ক্ষমতা যাকে কখনো কিনতে পারেনি এবং ভয় যাকে দমাতে পারেনি, সেই মহান নেতার প্রয়াণের অর্ধশতাব্দীতে আমাদের গভীর শ্রদ্ধা।’

আওয়ামী লীগের উদ্দেশ্য কেলেঙ্কারি করা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানো: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ সংসদে

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’