হোম > রাজনীতি > এনসিপি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার

কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ চ্যালেঞ্জ জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ লাইভে এসে তার বক্তব্য উপস্থাপন করেন।

লাইভে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উম্মুক্ত করে দেন। কোন অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোন কারণে অনুপস্থিত থাকেন তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়। সেটিও মন্ত্রী/উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন। মীর শাহে আলম বলেছেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান। পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে তিনি বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেয়ার পর, কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেয়া হবে। এভাবে অন্যান্য অনেক জেলায় রাস্তা নির্মাণ, সেতু নির্মাণের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে।

এমই

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির