হোম > ইসলাম ও জীবন

‘ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন’

আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ

আমার দেশ অনলাইন

ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন! এটা একটা আমল বানিয়ে ফেলুন। -এমন পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ধুৎ কিচ্ছু মনে থাকেনা! আপনারও এমন হচ্ছে?

শর্ট মেমোরি লস আমাদেরকে খুবই বিরক্তি এনে দেয়। ফোন হাতে নিয়ে কাকে কল দিবো, বাজারে গিয়ে কেনার লিস্ট ভুলে যাওয়া, চাবি খুঁজে না পাওয়া, আপন মানুষের নাম মনে করতে না পারা, মনে আছে ঠোটে আসতেছেনা! ইসসি রে...এই ভুলে যাওয়া থেকে চট করে মনে আসার একটি পরীক্ষিত সমাধান আছে!

আল্লাহ তাআলা দিয়েছেন চমৎকার একটি শিক্ষা:

وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ

অর্থ: যখন তুমি ভুলে যাও, তখন তোমার রবকে স্মরণ করো। (সূরা আল-কাহফ: ২৪)

তাই পরের বার কিছু ভুলে গেলে অস্থির হয়ে ছোটাছুটি না করে একটু থামুন। প্রথমে রাসূলুল্লাহ সা. এর প্রতি দরুদ পাঠ করুন। আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদ।

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ

এরপর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। যিকির হিসেবে আয়ুযুবিল্লাহ'ও পড়তে পারেন।

বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে আল্লাহকে স্মরণ করুন। জিকির অন্তরে প্রশান্তি আনে, অস্থিরতা কমায়। এবার মনে করার চেষ্টা করুন, অবাক হবেন! মনে পরে যাবে ইনশাআল্লাহ।

আর আলঝেইমার বা স্মৃতিভ্রংশের মতো রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণও সুন্নাহ।

ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন! এটা একটা আমল বানিয়ে ফেলুন।’

ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়

হিজাব পরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কয়েকশ মুসলিম তরুণী

৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা

শিক্ষাঙ্গনে শিশুর সুরক্ষায় ইসলামের তাগিদ

সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম

আজকের নামাজের সময়সূচি

ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, হজযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত ব্যবস্থাপনায় জোর