হোম > ইসলাম ও জীবন

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

আমার দেশ অনলাইন

শায়খ আহমাদুল্লাহ।

দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে ‘সবর’ (ধৈর্য) এবং ‘শুকর’ (কৃতজ্ঞতা)—এই দুটি গুণকে অপরিহার্য মূলমন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, যাদের মধ্যে ধৈর্য ও কৃতজ্ঞতাবোধ নেই, তারা কখনো দাম্পত্য জীবনে প্রকৃত সুখী হতে পারে না।

এক আলোচনায় দাম্পত্য জীবন নিয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, দুটি ভিন্ন পারিবারিক পরিবেশ থেকে আসা দুইজন মানুষ যখন এক ছাদের নিচে একসঙ্গে সংসার করেন, তখন সব বিষয়ে শতভাগ মিল হওয়া কিয়ামত পর্যন্ত কখনোই সম্ভব নয়। স্বামী-স্ত্রীর বোঝাপড়ার মধ্যে গরমিল বা মতপার্থক্য তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক বিষয়।

ইতিহাসের দৃষ্টান্ত টেনে তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনেও উম্মুল মুমিনিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান-অভিমান হয়েছিল। সুতরাং সাধারণ মানুষের সংসারে মতদ্বৈততা তৈরি হওয়া খুবই স্বাভাবিক এবং এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের পরিচয় দেওয়া।

ধৈর্যকে ইবাদতের এক বিরাট অংশ হিসেবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই ধৈর্যশীলদের সীমাহীন প্রতিদান দেবেন। তাই দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রী উভয়কেই একে অপরের ভুলত্রুটি বা প্রতিকূল আচরণের মুখে ধৈর্য ধারণ করতে হবে। স্বামী কোনো ভুল করলে স্ত্রীকে ভাবতে হবে এর চেয়েও কঠিন পরিস্থিতির মানুষ পৃথিবীতে রয়েছে; একইভাবে স্ত্রীর কোনো ত্রুটিতে স্বামীরও উচিত ধৈর্যশীল হওয়া।

তিনি আরো পরামর্শ দিয়ে বলেন, দাম্পত্য জীবনে কৌশল ও বুদ্ধিমত্তা ছাড়া সুখী হওয়া কঠিন। রাগের বিপরীতে পাল্টা রাগ দেখালে সংসারে কখনোই সুখ আসে না। স্বামী কিংবা স্ত্রী—উভয়ের যেকোনো একজন যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তবে পরিবারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পারস্পরিক মান-অভিমান ভুলে ধৈর্যশীল আচরণ ও কৃতজ্ঞতাবোধ চর্চা করার আহ্বান জানান তিনি।

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি

মসজিদে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ মানে কী

সৌদির সঙ্গে হজ চুক্তি, বাড়ল কোটা

জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে কায়কোবাদ

জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে বিলিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন

আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার প্রভাব

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য: রফিকুল ইসলাম জামাল

সংবাদ প্রচারে ইসলামের নীতিমালা কী কী

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

স্ত্রীর আপন বোনকে বিয়ে করা কি বৈধ?