হোম > ইসলাম ও জীবন

এক মাসে ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসল্লি

আতিকুর রহমান নগরী

হিজরি বর্ষের রবিউস সানি মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার ফল হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি এসেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিদায়ক পরিবেশে সহজেই ইবাদত করতে পারছেন।

সৌদি সরকারের ভিশন ২০৩০–এর অংশ হিসেবে এই সেবার সম্প্রসারণ করা হচ্ছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরো সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এতে শুরু থেকে যাত্রা শেষ হওয়া পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত কয়েক বছর ধরে ওমরাহ ও হজ ব্যবস্থাপনাকে আধুনিকায়নে ব্যাপক বিনিয়োগ করেছে সৌদি সরকার। বিশেষ করে ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ যাত্রায় আগের তুলনায় অংশগ্রহণ বেড়েছে কয়েকগুণ। সূত্র: সৌদি গেজেট

৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা

শিক্ষাঙ্গনে শিশুর সুরক্ষায় ইসলামের তাগিদ

সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম

আজকের নামাজের সময়সূচি

ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, হজযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত ব্যবস্থাপনায় জোর

‘সুন্নাহ আমলেই আমাদের মুক্তি, এখানে খাটবে না কোনো যুক্তি’

মানবপাচার রোধে জুমার খুতবায় সচেতনতামূলক আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান