হোম > ইসলাম ও জীবন

ভারতে আজহারীর নামে ভুয়া প্রচারণা চালিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা

পোস্টে আজহারীর অভিযোগ

আতিকুর রহমান নগরী

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া মাহফিলের প্রচারণা চালিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আয়োজক পক্ষে বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে পেইজে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

মিজানুর রহমান আজহারী লেখেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে। এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ‍্যাচার। এই মাহফিলের সাথে কোনোভাবেই আমার কোন সম্পৃক্ততা নেই।

স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও লেখেন, বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি, এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই। সকলের জ্ঞাতার্থে জানাতে চাই— এধরণের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।

জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আজহারীর হাতে ‘কিসওয়াতুল কাবা’ তুলে দিলেন ডা. জাকির নায়েক

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

ইজতেমা মাঠে সাদপন্থীদের প্রবেশ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি

নবীজির বাচনিক প্রজ্ঞা

‘বদনজর সত্য’ হাদিসের বৈজ্ঞানিক সত্যতা

হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

বিয়ে ও তালাকের সীমারেখা

শরীয়াহর দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর বিলে যেসব সমস্যা

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে