হোম > ইসলাম ও জীবন

কাবার হাতেমে নামাজ আদায়ে নতুন সময়সূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

পবিত্র ওমরাহ ও হজযাত্রীদের সুবিধা এবং ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান ‘হাতেম’ (হিজর ইসমাইল)-এ নামাজ আদায়ের সময়সূচি পুনর্বিন্যাস করেছে কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনা অনুযায়ী, পুরুষ ও নারীদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সুশৃঙ্খলভাবে ইবাদত পরিচালনা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, পুরুষদের জন্য: রাত ১০:০০টা থেকে রাত ১:০০টা। আর নারীদের জন্য: সকাল ৬:০০টা থেকে সকাল ৯:০০টা।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, হাতেমে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি দর্শনার্থীর জন্য সীমিত সময় বরাদ্দ থাকবে, যাতে বেশিসংখ্যক মানুষ নামাজ ও দোয়ার সুযোগ পান।

নতুন ব্যবস্থাপনায় ওমরাহ যাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে নামাজ ও দোয়া সম্পন্ন করতে হবে; নির্ধারিত গেট ও লাইনের নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে; হারামাইন শরিফাইনের নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মানতে হবে; ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা এড়িয়ে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ইবাদত করতে হবে; ভেতরে প্রবেশের আগেই দোয়া ও ইবাদতের নিয়ত প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন

ইসলামের শিক্ষা সম্পদের সঠিক ব্যবহার

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

ইলম ও খেদমতের অনন্য নাম মাওলানা উবায়দুল হক, হারানোর ১৯ বছর আজ

পাওনাদারকে খুঁজে না পেলে কীভাবে ঋণ শোধ করবেন, ইসলাম কী বলে

ট্যাটু থাকলে কি অজু ও নামাজ শুদ্ধ হবে, যা বলছে ইসলাম

বাবার রহমতের দুয়ার কন্যা

জীবনের ক্যানভাসে আল-বাকারাহ: কালজয়ী ১০ শিক্ষা