হোম > ইসলাম ও জীবন

নর্থ সাউথে কোরআন অবমাননার ঘটনা নিয়ে যা বললেন আজহারি

আতিকুর রহমান নগরী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার প্রতিবাদে ওখানে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত কর্মসূচি, কোরআন স্টাডি সার্কেল, কোরআনের অনুবাদ ও তাফসির বিতরণ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবাদ কেবল ঘৃণায় নয়, দায়িত্বশীলতায় হোক। ইসলামের প্রতি বিদ্বেষমূলক প্রতিটি পদক্ষেপের জবাবে আমরা ইসলামের সুমহান আদর্শ সর্বত্র ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে একই বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে শিক্ষকের বহিষ্কার দেখেছে গোটা দেশ! এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের উদাহরণ।

কেউ মানসিক ভারসাম্যহীন হলে তার মানসিক হাসপাতাল অথবা রিহ‍্যাব সেন্টারে থাকা উচিত মন্তব্য করে আজহারী বলেন, দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চাচ্ছে কি না— সেটাও খতিয়ে দেখতে হবে। এটা দেশকে অশান্ত করার একটি নীলনকশার অংশও হতে পারে।

আজহারী বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো। কোনো ধর্মগ্রন্থের অবমাননাই আমরা বরদাশত করব না।

কোরআন অবমাননাকারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির জানান আজহারী যেন ভবিষ্যতে কেউ এমন কাজ করার স্পর্ধা না দেখায়।

হিজাব পরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কয়েকশ মুসলিম তরুণী

৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা

শিক্ষাঙ্গনে শিশুর সুরক্ষায় ইসলামের তাগিদ

সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম

আজকের নামাজের সময়সূচি

ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, হজযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত ব্যবস্থাপনায় জোর

‘সুন্নাহ আমলেই আমাদের মুক্তি, এখানে খাটবে না কোনো যুক্তি’