হোম > ইসলাম ও জীবন

রক্ত দিলে কি অজুতে সমস্যা হয়?

আপনার জিজ্ঞাসা

ডেস্ক রিপোর্ট

প্রশ্ন : আসরের নামাজ পড়ার পর একজন রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন দেখা দেয়। তখন আমি হাসপাতালে গিয়ে তাকে এক ব্যাগ রক্ত দিই। রক্ত দেওয়া শেষ হলে চামড়ার উপর হালকা একটু রক্ত দেখা দেয়, যা এত সামান্য ছিল যে, গড়িয়ে পড়ার মতো ছিল না। আমি তা টিস্যু দিয়ে মুছে ফেলি। এরপর আমি অজু আছে মনে করে মাগরিবের নামাজ পড়ি।

জানার বিষয় হলো, রক্ত দেওয়ার দ্বারা আমার অজুতে কি কোনো সমস্যা হয়েছে? এবং এ অবস্থায় নামাজ পড়া কি সহিহ হয়েছে?

ইউসুফ জামীল—মুহাম্মাদপুর, ঢাকা

উত্তর : রক্ত দেওয়ার দ্বারা আপনার অজু ভেঙে গেছে। তাই অজু না করে যে নামাজ পড়া হয়েছে, তা সহিহ হয়নি। ওই নামাজ এখন কাজা করে নিতে হবে। কেননা অজু ভঙ্গ হওয়ার জন্য শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হওয়াই যথেষ্ট; বের হওয়ার পর তা চামড়ায় গড়িয়ে পড়া শর্ত নয়; বরং গড়িয়ে পড়া পরিমাণ রক্ত সিরিঞ্জের মাধ্যমে ব্যাগ-শিশি ইত্যাদিতে নিয়ে নিলেও অজু ভেঙে যাবে।

—আলমুহীতুল বুরহানী ১/১৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৫; আদ্দুররুল মুখতার ১/১৩৯

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

ইজতেমা মাঠে সাদপন্থীদের প্রবেশ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি

নবীজির বাচনিক প্রজ্ঞা

‘বদনজর সত্য’ হাদিসের বৈজ্ঞানিক সত্যতা

হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

বিয়ে ও তালাকের সীমারেখা

শরীয়াহর দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর বিলে যেসব সমস্যা

হেবা কী, কখন করা যাবে, কে করতে পারেন, কার জন্য করা যাবে

অ্যাপ দিয়ে ইসলাম চর্চায় আত্মিক চাহিদা কতটা মেটে

‘রাসুলের জীবনী শুধু পড়লে হবে না, তার আদর্শকে জীবনের অংশ করে তুলুন’