হোম > ইসলাম ও জীবন

হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

আমার দেশ অনলাইন

পবিত্র হজ পালনের ক্ষেত্রে একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না।

সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজের জন্য সব ধরনের অফিশিয়াল রিজার্ভেশন বা বুকিং শুধু অনুমোদিত মাধ্যমগুলোর মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজের বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়।

এএসপি হলেন পুলিশের ৬৭ পরিদর্শক

নারীদের কি শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেই হবে, ইসলাম কী বলে

‘ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন’

ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়

হিজাব পরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কয়েকশ মুসলিম তরুণী

৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা

শিক্ষাঙ্গনে শিশুর সুরক্ষায় ইসলামের তাগিদ

সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম