হোম > ইসলাম ও জীবন

বিশ্ব ইজতেমায় ২২০০ বিদেশি মেহমান

১৪টি বিশেষ ট্রেন চালু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আমবয়ান হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আমবয়ানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ানের তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের ।

শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হয়। দুপুরে হবে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ জুবায়ের। ইজতেমায় প্রথম পর্বে আগত মুসল্লিরা বিভিন্ন খিত্তায় অবস্থান করছেন।

ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তালিমের আগে আলোচনা করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। এছাড়া বিশেষ কিছু সূচি রয়েছে।

শুরায়ে নেজামের অন্যতম শীর্ষ মুরুব্বি মাহফুজুল হান্নান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে গেছে। এবার দুই ধাপে ইজতেমা করায় মুসল্লিদের সুবিধা হয়েছে। চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত সব ঠিক আছে।

সকাল দশটা ৫০ মিনিট পর্যন্ত ৭৩টি দেশ থেকে অন্তত ২২০০ বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। আরো বিদেশি মেহমান আসবেন বলে আশা করছেন তাবলীগ মুরুব্বিরা।

আজ শুক্রবার বৃহত্তম জুমার নামাজ: টঙ্গীর ইজতেমা ময়দানে আজ জুমার জামাত অনুষ্ঠিত হবে। নামাজে তাবলীগ জামাতের অনুসারী ছাড়াও টঙ্গী ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করবেন। সকাল থেকে তারা দলে দলে আসতে শুরু করেছেন। ময়দানের অভ্যন্তরে এবং আশপাশে তারা অবস্থান নিচ্ছেন।

এদিকে, মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে নানা উদ্যোগ। যানজট নিরসনে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।

এছাড়া ইজতেমার নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পুরো ময়দান ৫টি সেক্টরে ভাগ করে কাজ শুরু করেছে পুলিশ, আনসার, র‌্যাবসহ প্রায় ১০ হাজার সদস্য। সাদা পোশাকেও কেউ কেউ ময়দানে দায়িত্ব পালন করছেন।

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা

শিক্ষাঙ্গনে শিশুর সুরক্ষায় ইসলামের তাগিদ

সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম

আজকের নামাজের সময়সূচি

ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, হজযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত ব্যবস্থাপনায় জোর

‘সুন্নাহ আমলেই আমাদের মুক্তি, এখানে খাটবে না কোনো যুক্তি’

মানবপাচার রোধে জুমার খুতবায় সচেতনতামূলক আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান

স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি নফল রোজা রাখতে পারবেন, বিধান কী