হোম > ধর্ম ও ইসলাম

আখেরি মোনাজাতে তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় শেষ

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়।

রোববার সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধনপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে আসা আড়াই হাজার বিদেশি মেহমান ও দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ হেদায়েতি বয়ান শুরু করেন। যারা আল্লাহর রাস্তায় বের হচ্ছেন, তাদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি।

হেদায়েতের বয়ানের পর সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। এ সময় ‘আমিন… আমিন…‘ধ্বনিতে কম্পিত হতে থাকে টঙ্গী ময়দান। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহ তা'আলার রাস্তায় বের হয়।

এদিকে জাতীয় নির্বাচনের পরে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআই

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

রোজার আমল বছরজুড়ে

বাঙ্গলার ভাগ্য রজনী: শবে ক্বদর

জাকাত আদায় করা যায় যে ৮ খাতে

শবে কদর যে কারণে এত বেশি মর্যাদাপূর্ণ

শবে কদরের নামাজের নিয়ম ও পড়ার পদ্ধতি

শবে কদরের ফজিলত ও ৫ আমল

আজ লাইলাতুল কদর, এই রাত কাটে ইবাদত-বন্দেগিতে

পবিত্র লাইলাতুল কদর আজ

ভিসা ও ওমরাহ যাত্রীদের প্রবেশের সময়সীমা নির্ধারণ করল সৌদি