হোম > ইসলাম ও জীবন

ব্রাজিলের ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, কী জানা গেল

আমার দেশ অনলাইন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও বিশ্বকাপজয়ী তারকা রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক এই ব্রাজিলিয়ান তারকা ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

তার ইসলাম গ্রহণের চাঞ্চল্যকর গুঞ্জন ও দাবির সূত্রপাত ঘটেছে মূলত তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপ এলাকার সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যকে কেন্দ্র করে। ব্রাজিল সফরকালে দেশটির স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন আলি শাহিন। সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিস্তারিত ভিডিও ও লিখিত বার্তায় তিনি অত্যন্ত জোর দিয়ে দাবি করেন যে, রবার্তো কার্লোস ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন।

আলি শাহিন তার বক্তব্যে জানান, ব্রাজিলের প্রখ্যাত ও প্রবীণ ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার খবরটি সরাসরি জানতে পেরেছেন। তিনি ব্রাজিলের সাবেক এই বিশ্বখ্যাত লেফট-ব্যাক তারকাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বিশেষ অভিনন্দন ও আন্তরিক শুভকামনা জানান। তার ভাষ্যমতে, শেখ জিহাদ হাম্মাদেহের সঙ্গে রবার্তো কার্লোসের বেশ কিছুদিন ধরেই বেশ ইতিবাচক ও গভীর যোগাযোগ ছিল। সেই সম্পর্কের ধারাবাহিকতায় প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলো শহরে দুজনের মধ্যে এক বিশেষ রুদ্ধদ্বার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তুর্কি সংসদ সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ঐতিহাসিক সাক্ষাতের সময়ই রবার্তো কার্লোস শেখ জিহাদ হাম্মাদেহের উপস্থিতিতে পবিত্র শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামের ছায়াতলে আসেন। তবে তুর্কি আইনপ্রণেতার এমন চাঞ্চল্যকর দাবির পক্ষে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে নিজস্ব কোনো প্রকাশ্য ভিডিও বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের বিবৃতি বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা জনসমক্ষে উপস্থাপন করা হয়নি। তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় বা আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় খবরটির নির্ভরযোগ্যতা নিয়ে নানা মহলে বিশ্বস্ততার অভাব দেখা দিয়েছে। নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রবার্তো কার্লোস ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিফেন্ডার। ব্রাজিলের হয়ে তিনি ২০০২ সালের বিশ্বকাপ জিতেছেন। ক্লাব ফুটবলে স্পেনের রিয়াল মাদ্রিদ-এর হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং অসাধারণ ফ্রি-কিক ও আক্রমণাত্মক খেলার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক মুসলিম ভক্ত তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তবে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরকে নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করা যাচ্ছে না। তার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

সূত্র: ডেইলি সাবাহ ও গোল ডটকম

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ

ইমাম গাজ্জালীর আত্মশুদ্ধির দর্শন

ইসলামের শিক্ষা সম্পদের সঠিক ব্যবহার

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

ইলম ও খেদমতের অনন্য নাম মাওলানা উবায়দুল হক, হারানোর ১৯ বছর আজ

পাওনাদারকে খুঁজে না পেলে কীভাবে ঋণ শোধ করবেন, ইসলাম কী বলে

ট্যাটু থাকলে কি অজু ও নামাজ শুদ্ধ হবে, যা বলছে ইসলাম

বাবার রহমতের দুয়ার কন্যা

জীবনের ক্যানভাসে আল-বাকারাহ: কালজয়ী ১০ শিক্ষা