এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের। তবে রেফারি ইস্যুর জের ধরে পাকিস্তান দল নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত হয়নি। যে কারণে হওয়ায় এক ঘণ্টা পিছিয়ে গেছে ম্যাচ। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অবশেষে টিম হোটেল ছেড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ের স্থানীয় সময় সাড়ে চারটায় মাঠের উদ্দেশে টিম হোটেল ছেড়ে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তবে পাকিস্তান দলের খেলোয়াড়েরা কেউ বাইরে আসেননি। সবাই হোটেলে অবস্থান করেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর সাংবাদিকদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন।