হোম > খেলা

ঋতুপর্ণাদের প্রতিপক্ষ আজারবাইজান

স্পোর্টস রিপোর্টার

আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য ৩০টিরও বেশি দেশকে চিঠি দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মধ্যে বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়েছে আজারবাইজান। নভেম্বরে বাংলাদেশে এসে খেলতে রাজি হয়েছে তারা। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম।

তিনি বলেন, ‘আমরা ত্রিদেশীয় একটি টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি। আগামী এক সপ্তাহ পর্যন্ত আমরা দেখব। আর যদি কোনো দল না পাওয়া যায় তাহলে আজারবাইজানের বিপক্ষেই আমরা খেলব।’

ফিফা র‌্যাংকিংয়ে আজারবাইজান নারী ফুটবল দল ৭৪তম অবস্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ১০৪তম। ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ হলে আজারবাইজানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথমবারের মতো এ টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ নারী দল। তাই এশিয়া কাপে ঋতুপর্ণাদের ভালো প্রস্তুতির জন্য গুরুত্ব দিচ্ছে বাফুফে।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ