হোম > খেলা

জয়ে সিরিজ শুরু পাকিস্তানের

মুলতান টেস্ট

স্পোর্টস ডেস্ক

মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। জয়ের জন্য ক্যারিবিয়ানদের ২৫১ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ১২৩ রানে অলআউট হয় ক্রেইগ ব্রাথওয়েটের দল।

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দেয় পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট নেন এ দুজন। প্রথম ইনিংসে নোমানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন সাজিদ। এই পরিসংখ্যানই বলে দেয় ম্যাচজুড়ে পাকিস্তানের স্পিন ভেল্কির সামনে ম্যাচে কতটা অসহায় ছিল ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপযয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ খানের ঘূর্ণি বোলিংয়ে দলীয় ৫৪ রানেই পাঁচ ব্যাটারকে হারায় সফরকারী দল। এই ধাক্কা সামলে আর অতিমানবীয় কিছু করে দেখাতে পারল না সফরকারী শিবির। স্রোতের বিপরীতে গিয়ে লড়াইয়ে মানসিকতা দেখান আলিক আথানেজ। যদিও তার ৫৫ রানের ইনিংসটি কেবলমাত্র দলের পরাজয়ের ব্যবধান কমানোর জন্যই যথেষ্ট ছিল।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ২৩০/১০

শাকিল ৮৪, রিজওয়ান ৭১

সিলস ৩/২৭

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৩৭/১০

ওয়ারিকান ৩১, সিলস ২২

নোমান ৫/৩৯

পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৫৭/১০

মাসুদ ৫২, হুরাইরা ২৯

ওয়ারিকান ৭/৩২

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১২৩/ ১০

আথানেজ ৫৫, ইমলাছ ১৪

সাজিদ ৫/৫০

ফল: পাকিস্তান ১২৭ রানে জয়ী

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা