হোম > খেলা

ভিসা জটিলতার মধ্যে হকি দলের চীন যাত্রা

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস সামনে রেখে চীনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল। এ লক্ষ্যে গতকাল রাতে চীনের বিমান ধরার কথা তাদের। কিন্তু এশিয়ান গেমসে অংশ নিতে হকি দলের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটি এখনো কাটেনি। খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, কোচ গেরহার্ড পিটার, ম্যানেজার আরিফুল হক প্রিন্সের কার্ডের নিশ্চয়তা পাওয়া গেছে। তবে এই কার্ড ঢাকায় পাঠাতে পারবে না আয়োজকরা। তাই এশিয়ান গেমসে অংশ নিতে হলে জাপানের ভিসা করেই যেতে হবে জিমিদের। জাপানের ভিসার জন্য পাসপোর্ট দূতাবাসে জমা রাখতে হয় এবং সেটি যথেষ্ট সময়সাপেক্ষ। হকি ফেডারেশন থেকে যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানান, জাপান দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। পুরো দল নিয়ে চীন গেলেও ৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এশিয়ান গেমসের।

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত

ব্যালন ডি’অরের ১৩ পুরস্কার, কার হাতে কোন সম্মাননা