হোম > খেলা

গুলেরের গোলে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কলিসিয়াম স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে জয়সূচক গোলটি করেন তুর্কি তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। এর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে টানা তিন জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ের পর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ফের পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে রিয়াল। ৩৩ ম্যাচ শেষে টেবিলের দুইয়ে থাকা দলটির সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচে কাতালানদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের পুঁজি ৬৩ পয়েন্ট। লিগ শিরোপা জয়ের দৌঁড়ে পিছিয়ে পড়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্ধীরা।

কোপা দেল রের ফাইনালকে সামনে রেখে নিয়মিত একাদশের ছয় ফুটলারকে বাইরে রেখে গেতাফের বিপক্ষে একাদশ সাজান আনচেলত্তি। তাতে অবশ্য কোনো সমস্যায় পড়তে হয়নি অতিথিদের। প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে তারা। ম্যাচের ২১তম মিনিটে গোলটার দেখা পায় রিয়াল। ২০ গজ দূর থেকে গুলেরের নেওয়া জোরালো শট জালে জড়ায়। প্রথমার্ধে বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। বিরতির পর ছন্দ ধরে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাদের চেপে ধরে দারুণ সব আক্রমণ করে স্বাগতিকরা। কিন্তু সুযোগ নষ্টের ভীড়ে গোলের দেখা পায়নি গেতাফে।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন