হোম > খেলা

অপেক্ষা বাড়ল রিয়াল-বায়ার্নের

প্লে অফে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

শঙ্কা দূর করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে জায়গা করে নিয়েছে ম্যানসিটি। অন্যদিকে সরাসরি শেষ ষোলতে উঠতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। নক আউট পর্বের জন্য অপেক্ষা বেড়েছে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে অফের টিকিট পাওয়ার জন্য ব্রাগার বিপক্ষে জিততেই হতো ম্যানসিটিকে। এমন সমীকরণে ৩-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরা। বাঁচা মরার লড়াইয়ে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪৫ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ঘুরে দাঁড়িয়ে বিরতির পর ৩ গোলের দেখা পায় ম্যানসিটি৷ এর মধ্যে একটা আত্মঘাতি।

ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ ক্লাবটির হয়ে জোড়া গোল করেন রদ্রিগো গোজ। এছাড়া একবার জালের দেখা পান জুড বেলিংহাম।

ব্রাতিসলাভাকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় বাভারিয়ান জায়ান্টদের হয়ে একবার করে স্কোরশিটে নাম লিখান মুলার, হ্যারি কেন ও কিংসলে কোম্যান। তোলিসের গোলে একবার ব্যবধান কমায় সফরকারী দল।

সরাসরি শেষ ষোলতে খেলার ক্ষীণ সুযোগ ছিল রিয়াল ও বায়ার্নের সামনে। এজন্য শেষ রাউন্ডে নিজেদের জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলও পক্ষে আসতে হতো। সেটা না হওয়ায় ম্যানসিটির মতো তাদেরকেও প্লে অফ খেলতে হবে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা