হোম > খেলা

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ২০২৫ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি প্যারেডেও অংশ নেন শিক্ষার্থীরা।

প্যারেড ও ক্রীড়া ইভেন্ট শেষে 'সমৃদ্ধির বাংলাদেশ' নামক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেই ডিসপ্লেতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ২৬০ জন শিক্ষার্থী। ডিসপ্লেটির মাধ্যমে নদী মাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়টিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, সৃজনশীলতা, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার ওপর গুরুত্বারোপ করেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা