অস্ট্রেলিয়ান ওপেন
মেলবোর্ন পার্কে তারকা পতন শুরু হয়ে গেছে, সেটা নাওমি ওসাকার বিদায়ের মধ্য দিয়ে। জাপানের এ তারকা অবশ্য ম্যাচ ছেড়ে দিয়েছেন ইনজুরির কারণে। এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন এমা রাদুকানু। একপেশে ম্যাচে এ ব্রিটিশ তারকা রীতিমতো উড়ে গেলেন ইগা সোয়াটেকের বিপক্ষে।
তৃতীয় রাউন্ডের ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পোলিশ তারকা জেতেন সরাসরি সেটে। রড লেভার এরেনায় রাদুকানুকে হেসে-খেলে ৬-১ ও ৬-০ গেমে ধসিয়ে দিয়েছেন টুর্নামেন্টের এ দ্বিতীয় বাছাই।
তৃতীয় রাউন্ডের ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পোলিশ তারকা জেতেন সরাসরি সেটে। রড লেভার এরেনায় রাদুকানুকে হেসে-খেলে ৬-১ ও ৬-০ গেমে ধসিয়ে দিয়েছেন টুর্নামেন্টের এ দ্বিতীয় বাছাই।
তৃতীয় রাউন্ডের ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পোলিশ তারকা জেতেন সরাসরি সেটে। রড লেভার এরেনায় রাদুকানুকে হেসে-খেলে ৬-১ ও ৬-০ গেমে ধসিয়ে দিয়েছেন টুর্নামেন্টের এ দ্বিতীয় বাছাই।
কোর্টের লড়াইয়ে রাদুকানু বিন্দুমাত্র পাত্তা পাননি। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ৬১তম তারকা সার্ভ খুইয়েছেন পাঁচবার। তার এই দুর্বলতার সুযোগ লুফে নিয়ে সোয়াটেক মাত্র ৭০ মিনিটের জয়ে পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ডে। এ নিয়ে কোনো ম্যাচে দ্বিতীয়বারের মতো মাত্র একটি গেম জিতলেন গ্ল্যামার গার্ল রাদুকানু।
ক্যারিয়ারের এটাই রাদুকানুর সবচেয়ে বাজে হারের রেকর্ড। তবে এবারই প্রথম নয়। এর আগেও এমন ব্যবধানে বিধ্বস্ত হয়েছিলেন ২২ বছরের এ সুন্দরী। ঠিক তিন বছর আগে কাজাখস্তানের এলেনা রাইবাকিনার কাছে।
দারুণ নৈপুণ্যে সবাইকে মুগ্ধ করেছেন সোয়াটেক। তার পারফরম্যান্সে অবাক প্রতিদ্বন্দ্বী রাদুকানুও। তাই তো প্রতিপক্ষ সোয়াটেককে প্রশংসায় ভাসিয়ে দিতে ভুললেন না রাদুকানু।
তবে হতাশার কথা জানালেন নিজের বাজে পারফরম্যান্সের জন্য। এ নিয়ে ব্রিটেনের স্টার খেলোয়াড় বলেন, ‘সোয়াটেক দুর্দান্ত খেলেছে। কিন্তু আমি মোটেই ভালো খেলতে পারিনি। সমন্বয়টা ভালো হয়নি।’
পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সোয়াটেক মেলবোর্নের এ টুর্নামেন্টে কখনো সেমিফাইনালের বৈতরণী পেরোতে পারেননি। কিন্তু শনিবার রাদুকানুর বিপক্ষে যে ধরণের দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন। তাতে করে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে শিরোপা জয়ের লড়াইয়ে আসরের দ্বিতীয় বাছাই সোয়াটেকের প্রতিদ্বন্দ্বীদের জন্য একধরনের সতর্কবার্তাই।
মেলবোর্নের তৃতীয় রাউন্ডে এবারই প্রথম কোনো সেট বা সার্ভিস গেমে হাতছাড়া করেননি ২৩ বছরের সোয়াটেক। তার এমন দুর্বার পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে রাদুকানু বলেন, ‘যখন শীর্ষ সারির একজন খেলোয়াড় নিখুঁত খেলে, তখন ম্যাচ কঠিন হয়ে যেতে বাধ্য।’
মেয়েদের এককে জয় ছিনিয়ে নিয়েছেন এলিনা সোভিতোলিনাও। ইউক্রেনের এ তারকা ২-৬, ৬-৪ ও ৬-০ গেমে হারান ইতালির জেসমিন পাওলিনিকে। চতুর্থ রাউন্ডে উঠার পথে এলেনা রাইবাকিনা ৬-৩ ও ৬-৪ গেমে জেতেন ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমস্কাকে।
ছেলেদের এককে জয়ের হাসি হেসেছেন জানিক সিনার। এ ইতালিয়ান তারকা দাপুটে জয়ে টিকিট কেটেছেন চতুর্থ রাউন্ডের। রড লেভার এরেনায় শীর্ষ বাছাই সিনার ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনকে।
পরের রাউন্ডে সিনারের সঙ্গেী হয়েছেন গায়েল মনফিলসও। ফরাসি তারকা ৩-৬, ৭-৫, ৭-৬ (৭-১) ও ৬-৪ গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজের বিপক্ষে।