হোম > খেলা

সিদ্ধান্ত পুনর্বিবেচনা, মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় ছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এর প্রতিবাদে গতকাল বিপিএলের দুই ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। নিজেদের অবস্থানে অটুট থাকা ক্রিকেটাররা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মাঠে ফিরতে প্রস্তুত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বর্তমানে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আছে নেপালে। এছাড়া সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল থেকে শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। পাশাপাশি বিপিএলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করেন ক্রিকেটাররা। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে কোয়াব। নিজেদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ক্রিকেটারদের শান্ত করতে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেয় বিসিবি। পাশাপাশি বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। বিসিবির নেওয়া দুই সিদ্ধান্তকে স্বাগত জানায় কোয়াব। পাশাপাশি এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা জানাবেন বলেও আশাবাদী তারা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি কারণ দর্শানোর বিষয়টি প্রক্রিয়াধীন থাকলে শুক্রবার থেকে বিপিএল খেলতে মাঠে ফেলতে কোনো সমস্যা নেই বলেও জানায় কোয়াব।

গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি ইকুয়েডর-আইভরি কোস্ট

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

৫২ বছর অপেক্ষার পরও হাসতে পারল না হাইতি

ব্রাজিলকে রুখেও জয় হাতছাড়ার আক্ষেপ মরক্কোর কোচ উয়াহবির

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ভুল স্বীকার আনচেলত্তির

যোগ করা সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে ইতিহাস গড়ল কাতার

সব সমালোচনা উড়িয়ে শিরোপা জিততে চান রোনালদো

বিশ্বকাপ যেন ফিফার ‘বাণিজ্য বিতান’!

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!