হোম > খেলা

জুয়া বন্ধের আহ্বান খাজার

স্পোর্টস ডেস্ক

মানবতাবাদী কাজের জন্য এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন উসমান খাজা। এবার জুয়ার বিরুদ্ধে অবস্থান নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।

ক্রীড়াঙ্গনে জুয়ার প্রচার বন্ধের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রতি আহ্বান জানিয়েছেন খাজা। এই ওপেনার মনে করেন- জুয়ার প্রচার নিয়ে সরকার কঠোর ব্যবস্থা না নেওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে অস্ট্রেলিয়ার শিশু কিশোরদের ওপর।

ক্যানবেরার পার্লামেন্ট হাউজে জুয়ার বিরুদ্ধে কথা বলেন খাজা। বিষয়টি নিয়ে তিনি পাশে পেয়েছেন কয়েকজন সনন্ত্র সংসদ সদস্য, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ, চিকিৎসকদের। খাজা বলেন, ‘বাচ্চাদের সঙ্গে জুয়ার সম্পর্ক গড়ে উঠছে। এটা সামনের দিনেগুলোর জন্য ভয়ঙ্কর ও বিপজ্জনক। বর্তমান ব্যবস্থার কারণে জুয়া নতুন প্রজন্মের কাছে স্বাভাবিক বিষয় হয়ে যাচ্ছে।’

খাজা আরো বলেন, ‘ন্যাশনাল রাগবি লিগ দেখতে বসলেই খেলা শুরুর আগেই বাজির হার চোখে পড়ে। গ্রেড ক্রিকেট খেলার সময়ও দেখি উঠতি খেলোয়াড়রা বাজির অ্যাকাউন্ট খুলেছে। এটা ছাড়া তারা খেলা দেখতে পারে না।’

তরুণ প্রজন্মের ভালোর জন্য জুয়াকে খেলা থেকে চিরতরে বিদায় করার পরামর্শ খাজার, ‘বিষয়টা খুবই সহজ। খেলা থেকে জুয়াকে নিষিদ্ধ করতে হবে। যেভাবে ধূমপানকে নিষিদ্ধ করা হয়েছে। এটা নিয়ে আমাদের দায়িত্ব নিতে হবে। খেলাধুলার সঙ্গে যদি জুয়ার বিষয়টি বারবার সামনে চলে আসে এবং বোঝানো হয় যে- জুয়া ছাড়া খেলা হয় না তাহলে এটা মোটেও ভালো কিছু হবে না।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা