মুলতান টেস্টের প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে সাজিদ খানের ঘূর্ণি বোলিংয়ে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪২ রানেই ছয় ব্যাটারকে হারিয়েছে সফরকারী দল।
ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া প্রথম চার উইকেট নেন সাজিদ। এই অফস্পিনারের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিকাইল লুইস, কেচি কার্টি, ক্রেইগ ব্রাথওয়েট ও কাভেম হজ।
বাকি উইকেট দুটি নেন নোমান আলি। জাস্টিন গ্রিভস টেভিন ইমলাছকে ফেরান এই বাঁহাতি স্পিনার। আউট হওয়া প্রথম ছয় ব্যাটারের মধ্যে দশকের ঘরে যেতে পেরেছেন কেবল ব্রাথওয়েট। এক বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন অতিথিদের অধিনায়ক। এছাড়া ব্যক্তিগত ৬ রানে আউট হন ইমলাছ।