হোম > খেলা

শাস্তি কমল মরিনহোর

স্পোর্টস ডেস্ক

বিতর্কিত মন্তব্যের জেরে ফেনেরবাচের প্রধান কোচ হোসে মরিনহোকে শাস্তি দেয় দেশটির ফুটবল ফেডারেশন। সে শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল ফেনেরবাচে। তুর্কি ফুটবলের অভিভাবক সংস্থা আপিল গ্রহণ করায় শাস্তি কমেছে মরিনহোর।

মরিনহোকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি। পাশাপাশি ১৬ লাখ ১৭ হাজার লিরা জরিমানা করা হয়। আপিলের পর ২ ম্যাচের নিষেধাজ্ঞা কমানো হয়েছে। সেই সঙ্গে জরিমানা কমিয়ে ৫ লাখ ৫৮ হাজার লিরাতে নামিয়ে আনা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি তুর্কি সুপার লিগে গালাতাসারে ও ফেনেরবাচের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই ক্লাবের আবেদনের ভিত্তিতে সে ম্যাচের দায়িত্ব পালন করেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসাতে গিয়ে তুর্কি রেফারিদের খাটো করে কথা বলেন মরিনহো। পাশাপাশি ম্যাচ চলাকালীন গালাতাসারের বেঞ্চের খেলোয়াড়রা বানরের মতো লাফালাফি করেছে বলে মন্তব্য করেন এই পর্তুগিজ কোচ।

মরিনহোর এসব মন্তব্যে তেতে উঠে গালাতাসারে। সাবেক রোমা কোচের বিরুদ্ধে বর্ণবাদ ও তুর্কি রেফারিদের অপমানের অভিযোগ আনে ক্লাবটি। সে অভিযোগের জেরে মরিনহোকে শাস্তি দেয় তুর্কি ফুটবল ফেডারেশন।

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি