হোম > খেলা

নারী বিশ্বকাপে পুরুষদের চেয়েও বেশি প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপ। ওয়ানডে সংস্করণের এ বৈশ্বিক আসরের পর্দা উঠতে এখনো হাতে সময় ২৮ দিন। তার আগে সোমবার নারী ক্রিকেটাররা পেলেন দারুণ সুখবর। গত বিশ্বকাপের চেয়ে এবার চারগুণ বেশি প্রাইজমানি দেবে আইসিসি। ব্যাপারটা এখানেই শেষ নয়, ২০২৩ বিশ্বকাপে যে প্রাইজমানি পেয়েছিলেন পুরুষ ক্রিকেটাররা, এ বছর তার চেয়েও বেশি প্রাইজমানি নারী বিশ্বকাপে দিয়ে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে আইসিসি।

নারী বিশ্বকাপে এবার প্রাইজমানি দেওয়া হবে সব মিলিয়ে এক কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬৮ কোটি ৪৯ লাখ টাকারও বেশি।

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার। আর গতবার ছেলেদের এক দিনের বিশ্বকাপে দেওয়া হয়েছিল এক কোটি ডলার বা প্রায় ১২১ কোটি টাকা।


২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সমান পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে এবার নারী বিশ্বকাপের প্রাইজমানি বেড়েছে। এবার চ্যাম্পিয়ন নারী ক্রিকেট টিম পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ টাকা।

২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩.২০ লাখ বা ১৬ কোটি টাকা। তার মানে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বাড়ানো হয়েছে ২৩৯ শতাংশ। আর রানার আপ দল পাবে ২২.৪০ লাখ মার্কিন ডলার বা ২৭ কোটি টাকা।
সেমিফাইনালে হারলেও মিলবে ১১.২০ লাখ মার্কিন ডলার।

আর গ্রুপ পর্বে খেলা প্রতিটি দল পাবে আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি তিন লাখ টাকা। গ্রুপ পর্বে জয়ী দলের জন্য থাকবে ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে সমান সাত লাখ মার্কিন ডলারের চেক। সপ্তম ও অষ্টম স্থানে থাকা টিমের অ্যাকাউন্টে যাবে ২.৮ লাখ ডলার করে।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট