হোম > খেলা

বাংলাদেশ-কাজাখস্তান মুখোমুখি আজ

এশিয়া কাপ হকি

স্পোর্টস রিপোর্টার

ভারতে চলমান এশিয়া কাপ হকি টুর্নামেন্টে আজ স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-কাজাখস্তান পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। আর টুর্নামেন্টে পঞ্চম হতে পারলেই ২০২৬ হকি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার টিকিট মিলবে।

বিশ্বকাপ বাছাইয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের। তাই কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটিকে পাখির চোখ করেছেন রেজাউল-আশরাফুলরা। এ ম্যাচ জিতে পঞ্চম স্থান নির্ধারণী লড়াইয়ে টিকে থাকতে চায় বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলে জয়টিই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন। মালয়েশিয়ার কাছে ৪-১ ও এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ।

অন্যদিকে, কাজাখস্তান গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি। জাপানের কাছে ৭-০, চীনের কাছে ১৩-১ ও ভারতের কাছে ১৫-০ গোলে হেরেছে কাজাখস্তান। প্রত্যাশা করা হচ্ছে, এ দলটির বিপক্ষে বাংলাদেশ জয়ে ফিরবে।

উল্লেখ্য, চলমান এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর শীর্ষ ৫ দল বিশ্বকাপ বাছাই পর্বের টিকিট পাবে।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা