হোম > খেলা

শুটার রবিউলের ভারতযাত্রা

স্পোর্টস রিপোর্টার

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় খেলতে আজ ভারতের বিমান ধরেছেন শুটার রবিউল ইসলাম। তার সঙ্গে কোচ হিসেবে গেছেন শারমিন আক্তার।

তবে আসন্ন প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে ক্রিকেট দলকে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেয়নি সরকার। তবে শুটিং একক ইভেন্ট এবং ভারতের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিমুক্ত মনে হওয়ায় রবিউলকে সরকার প্রতিযোগিতায় খেলার অনুমতি দিয়েছে।

অলিম্পিকের পর ২৭ বছর বয়সি রবিউল এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবেন। ৬ ফেব্রুয়ারি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশের এই শুটার। এর আগে ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক জিতেছিলেন রবিউল।

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’