হোম > খেলা

২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

প্রথম বিভাগ ক্রিকেট লিগের শিরোপা উন্মোচন

বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটি বাতিলের দাবিতে সবধরনের টুর্নামেন্ট বয়কট করেছিল ঢাকারগুলো। তাতে অনিশ্চিত হয়ে পড়েছিল মেঘনা ব্যাংক ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের আয়োজন। পরিচালনা পর্ষদের বৈঠক শেষে বোর্ড গঠনতন্ত্র সংশোধনী কমিটি স্থগিত করায় ধর্মঘট তুলে নিয়েছে রাজধানীর ক্লাবগুলো।

তাতে সকল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২৪-২৫ মৌসুম। এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

আসরের এ গ্রুপে খেলবেন গাজী টায়ারস ক্রিকেট একাডেমি, উত্তরা ক্রিকেট ক্লাব, ঢাকা লিওপার্ডস, কালিন্দী ক্রীড়া চক্র, কলাবাগান ক্রীড়া চক্র, আজাদ স্পোর্টিং ক্লাব, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, অ্যাক্সিওম ক্রিকেটার্স ও আম্বার স্পোর্টিং ক্লাব।

আর ‘বি’ গ্রুপে লড়বে সিটি ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, লালমাটিয়া ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব।

টুর্নামেন্টের খেলা হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠ, রূপগঞ্জের পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) ১ ও ২ নম্বর মাঠ ও আমিন বাজারের ফ্রেন্ডস ক্রিকেট গ্রাউন্ডে (এফসিজি)।

মেঘনা ব্যাংক ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৪-২০২৫ মৌসুমের শিরোপা উন্মোচন অনুষ্ঠানও হয়েছে আজ মঙ্গলবার। অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের অংশগ্রহণকারী ২০ দলের অধিনায়ক।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিডিএমের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মেঘনা ব্যাংক পিএলসির মানবসম্পদ প্রধান রাশেদুল আলম, মেঘনা ব্যাংক পিএলসির হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন মোঃ মোয়াজ্জিম হোসেন জুয়েল, সিসিডিএমের ঢাকা প্রিমিয়ার ডিভিশনের সমন্বয়কারী সাব্বির আহমেদ, সিসিডিএমের ঢাকা ফার্স্ট ডিভিশনের সমন্বয়কারী মোঃ জামাল ইউছুফ, সিসিডিএমের ঢাকা তৃতীয় বিভাগের সমন্বয়কারী শাহেদ মোঃ আদনান ও সিসিডিএমের ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইয়ের সমন্বয়কারী মোঃ আব্দুল কাদের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা