হোম > খেলা

নিজেকে রেখেছেন অ্যামব্রোস, নেই ওয়ালশ

সর্বকালের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। সে একাদশে নিজেকে রেখেছেন সাবেক তারকা পেসার। যদিও সাবেক সতীর্থ এবং বোলিং পার্টনার কোর্টনি ওয়ালশকে রাখেননি সেরা একাদশে রাখেননি অ্যামব্রোস।

অ্যামব্রোসের একাদশে ওপেনার হিসেবে ডেসমন্ড হেইন্সের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রেখেছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এভারটন উইকসকে। এই একাদশের উইকেটরক্ষকের দায়িত্বে আছেন জেফরি ডুজন। অলরাউন্ডার হিসেবে স্যার গ্যারি সোবার্সকে রেখেছেন অ্যামব্রোস। পেস বোলিং আক্রমণে নিজের পাশাপাশি ম্যালকম মার্শাল ও মাইকেল হোল্ডিংকে বেছে নিয়েছেন। এছাড়া স্পিনার হিসেবে রেখেছেন ল্যান্স গ্রিবসকে। সে একাদশের দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ক্লাইড ওয়ালকট।

একনজরে অ্যামব্রোসের চোখে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ: গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এভারটন উইকস, গ্যারি সোবার্স, জেফরি ডুজন (উইকেটরক্ষক), ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, কার্টলি অ্যামব্রোস ও ল্যান্স গ্রিবস। দ্বাদশ ক্রিকেটার: ক্লাইড ওয়ালকট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা