হোম > খেলা

কোচ বাটলারের বিরুদ্ধে নারী ফুটবলারদের বিদ্রোহ

স্পোর্টস রিপোর্টার

নারী খেলোয়াড়দের অনুশীলনে কোচ পিটার বাটলার

আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচ সামনে রেখে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এরই মধ্যে নারী ফুটবলে অস্থিরতা শুরু হয়েছে। বিদ্রোহ করে বসেছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। অনুশীলন বয়কট করেছেন সাবিনা খাতুনরা। জানা গেছে, নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারকে ঘিরেই ঝামেলা তৈরি হয়েছে। এই কোচের অধীনেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

এতে নতুন করে দুবছরের জন্য বাটলারকেই নিয়োগ দেয় বাফুফে। ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন এই কোচ। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের সঙ্গে মিটিংয়ে বসতে চেয়েছিলেন তিনি। কিন্তু খেলোয়াড়দের কাছ থেকে কোনো সাড়া পাননি। অনুশীলনেও যোগ দেননি সিনিয়র ফুটবলাররা। ইংলিশ কোচের অধীনে অনুশীলন করতে রাজি নন তারা। এ নিয়ে নারী ফুটবলে অচলাবস্থা তৈরি হয়েছে।

কোচকে ঘিরে তৈরি হওয়া সমস্যা সমাধানের চেষ্টা করছে বাফুফে। কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশে নেই। বুধবার সন্ধ্যায় বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ মুঠোফোনে আমার দেশকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিন্তু এখনো বলার মতো কোনো কিছু হয়নি।’ এ কথা বলেই ফোন রেখে দেন কিরণ।

গত অক্টোবর থেকে বাটলারকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ওই সময় জানা গিয়েছিল, সিনিয়র নারী ফুটবলারদের পছন্দ করেন না ইংলিশ কোচ। বাটলারও অভিযোগ করে বলেছিলেন, পেছন থেকে কেউ নারী ফুটবলারদের বিপথগামী করছে! অর্থাৎ সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনকে ইঙ্গিত করেই কথাটি বলেছিলেন ইংলিশ কোচ।

যাহোক, কোচ ও খেলোয়াড় দ্বন্দ্বের মধ্যেই সাফের শিরোপা জেতে বাংলাদেশ। ধারণা করা হয়েছিল, তাদের এই সমস্যা মিটে গেছে। কিন্তু নতুন করে আবার আলোচনায় এসেছে এ বিষয়টি। আবারো বাটলারকে ঘিরে অসন্তুষ্টি প্রকাশ করলেন নারী ফুটবলাররা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা