হোম > খেলা

নতুন মুখ লোপেজ, বাদ পড়লেন মেদিনা-কোররেয়া

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ম্যানুয়েল লোপেজ। ৩১ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন কেবল ফাকুন্দো মেদিনা ও অ্যাঞ্জেল কোররেয়া।

ক্লাব ফুটবলে ভালো খেলে স্কালোনির নজর কেড়েছেন লোপেজ। এখন আর্জেন্টিনার হয়ে অভিষেকের অপেক্ষায় এই স্ট্রাইকার। মেদিনার বাদ পড়াটা কিছুটা অবাক করেছে ভক্তদের। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়েছিল এই ডিফেন্ডারের। এদিকে চোট শঙ্কা কাটিয়ে সেরা তারকা লিওনেল মেসিকে দলে রেখেছেন স্কালোনি।

বাছাইপর্বের প্রথম ১৬ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ৩৫ পয়েন্ট। ল্যাটিন আমেরিকার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সবার আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে৷ ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল।

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলাকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ভেনেজুয়েলা ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনা, জুলিও সোলার, এজেকিয়েল পালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো প্যারেদেস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, গিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, ক্লাদিও এচেভেরি, ভ্যালেন্টিন কার্বোনি, ম্যানুয়েল লোপেজ, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি, নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট