হোম > খেলা

এলিসে পরাস্ত আইরিশরা

স্পোর্টস ডেস্ক

কলম্বোয় অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরেন অধিনায়ক ট্রাভিস হেড। দলীয় ৭ রানের মাথায় উইকেট হারানো অস্ট্রেলিয়া হয়তো ম্যাচজুড়ে সংগ্রাম করবে—তেমনটাই মনে হচ্ছিল। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে ম্যাচটিই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের বড় জয় পেয়েছে তাসমান সাগরপাড়ের দেশটি।

আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। জশ ইংলিশ ১৭ বলে ৩৭, ম্যাট রেনশ ৩৩ বলে ৩৭ ও মার্কাস স্টয়নিস খেলেন ২৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস। তাতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে কোনো কষ্ট হয়নি অজিদের। এছাড়া ১১ বলে ২১ রান করেন ক্যামেরুন গ্রিন। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ৪৪ রানে নেন দুই উইকেট।

১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জর্জ ডকরেল। এছাড়া ২৪ রান আসে লরকান টাকারের ব্যাটে। বল হাতে একের পর এক আইরিশ ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরান নাথান এলিস। ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। এছাড়া অ্যাডাম জাম্পা ২৩ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ১৮২/৬, ২০ ওভার (স্টয়নিস ৪৫, ইংলিশ ৩৭, অ্যাডায়ার ২/৪৪)

আয়ারল্যান্ড : ১১৫/১০, ১৬.৫ ওভার (ডকরেল ৪১, টাকার ২৪, এলিস ৪/১২)

ফলাফল : অস্ট্রেলিয়া ৬৭ রানে জয়ী।

ম্যাচসেরা : নাথান এলিস।

আমিরাত ক্লাবে অভিষেক বাংলাদেশের জায়ানের

ডাবল সুপার ওভারের রোমাঞ্চের পর দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

জয়ের দুয়ারে গিয়েও থামল চেলসি, বাঁচল ম্যানইউ

বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস

টিভির পর্দায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ আরও যত খেলা

১৯৮৫ কোটি টাকার ক্ষতি থেকে বাঁচল আইসিসি

‘জয়ী হয়েছে ক্রিকেটীয় স্পিরিট’

ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, স্বীকার করেছে আইসিসি: নাকভি