হোম > খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী দল

স্পোর্টস রিপোর্টার

নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য অর্জনের পর গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।

আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ দল বাছাইপর্বে টানা সাত ম্যাচে জয় তুলে নেয়। ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য দেখায় টাইগ্রেসরা। বাছাইপর্বে এই সাফল্যের পর দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা দলের সদস্যদের স্বাগত জানান।

বিসিবি সূত্রে জানা গেছে, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বিশ্বকাপ সেনসেশন বোয়াদিকে রের্কড মূল্যে কিনল ম্যানসিটি

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

বোল্টের কীর্তি ছাপিয়ে চীনা রোবটের নয়া বিশ্বরেকর্ড

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

‘এই বোলিং দল যেকোনো কন্ডিশনেই পারফর্ম করবে’