হোম > খেলা

হায়দার ঝড়ে প্লে অফে চিটাগং

রংপুরের হ্যাটট্রিক হার

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে হ্যাটট্রিক হারের তিক্ত স্বাদ পেল টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। বুধবার দিনের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের দলকে ৫ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। সেই সঙ্গে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে চিটাগংকে চ্যালেঞ্জ জানাতে পারেনি রংপুর। সবগুলো ওভার শেষে ১৪৩ রানের পুঁজি পায় আগের দুই ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে টানা হেরে যাওয়া ফ্রাঞ্চাইজিটি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে জয় পায় চিটাগং। ১৮ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন হায়দার। এক চারের বিপরীতে ৬টি ছয় মারেন তিনি। রংপুরের বোলার আকিফ জাবেদের করা ইনিংসের ১৭তম ওভারে টানা ৪টি ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন হায়দার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন পারভেজ হোসেন ইমন। ২ বল বেশি খেলেন এই ওপেনার। রংপুরের হয়ে আকিফ ও মোহাম্মদ সাইফুদ্দিন ২টি করে উইকেট নেন।

এর আগে রংপুরের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন ইফতেখার আহমেদ। ২৩ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১৪৩/৫ (২০ ওভার)

ইফতেখার আহমেদ ৬৫, সৌম্য সরকার ২৩

খালেদ ২/৪৪

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা