হোম > খেলা

এশিয়ান গেমস হকিতে দুই সহোদরের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই দলে জায়গা পেলেন দুই সহোদর রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন। এই প্রথমবার একসঙ্গে আন্তর্জাতিক হকির টার্ফে নামবেন তারা। এখন তাদের চোখে স্বপ্ন জয়ের লক্ষ্য। জিমি ও রাকিনের বাবা আব্দুর রাজ্জাকও ছিলেন হকি খেলোয়াড়। জাতীয় দলের খেলার পাশাপাশি কোচিং পেশায়ও নাম লেখান তিনি। বাবার খুব ইচ্ছা ছিল, একদিন তার দুই ছেলে একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলবে। অবশেষে আব্দুর রাজ্জাকের লালিত সেই স্বপ্ন পূরণ হচ্ছে। কিন্তু বেঁচে নেই তিনি। আট বছর আগে না ফেরার দেশে পাড়ি জামানি আব্দুর রাজ্জাক।

বড় ভাই জিমির সঙ্গে একই জার্সি পরে দেশের হয়ে খেলবেন বলে রোমাঞ্চিত রাকিন। তবে এই আনন্দের মুহূর্তে বারবার বাবার কথাই মনে পড়ছে তার। রাকিন জানান, বাবা জীবিত থাকলে আরো ভালো লাগত। এর আগে মোহামেডান ও নৌবাহিনীতে জিমির সঙ্গে খেলেছেন রাকিন। তার শুধু অপেক্ষা ছিল জাতীয় দলে একসঙ্গে খেলার। সেই স্বপ্নও পূরণ হচ্ছে তার। অন্যদিকে, ক্যারিয়ারের শেষ দিকে জাতীয় দলে আবার ফিরেছেন জিমি। সহোদর রাকিনকে সঙ্গে নিয়ে জাতীয় দলের হয়ে খেলবেন বলে তারও আনন্দ কম নয়। এশিয়ান গেমসে নিজের সেরা খেলাটাই উপহার দিতে চান জিমি। তিনি বলেন, ‘এবার দুই ভাই একসঙ্গে এশিয়ান গেমসে অংশ নিতে পারছি। বাবার কোচিংয়ে প্রথম খেলেছিলাম, আর এটা হয়তো আমার শেষ এশিয়ান গেমস। দুই ভাই একসঙ্গে খেলব, এটা সত্যিই সৌভাগ্যের।’ তিনি আরো বলেন, ‘দলের পরিকল্পনা অনুযায়ী মানিয়ে নিতে পারছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

কামড় দিয়েও সুয়ারেজ এরচেয়ে কম শাস্তি পেয়েছিলেন

শুরুতেই অঘটনের শিকার ম্যানইউ

স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা

আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে, মন্তব্য স্টার্কের

৬৪ রানে ধস, তবু ম্যাচ ছাড়ছে না বাংলাদেশ

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে উত্তেজনা, জরিমানা মেসির

জিসানের ঝড়ো ব্যাটিংয়ে নেপালকে উড়িয়ে বাংলাদেশের জয়

কভেন্ট্রিকে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু আর্সেনালের

ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল, ক্রীড়া আদালতে যাবে আর্জেন্টিনা