হোম > খেলা

বিশ্বকাপের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

কাজাখস্তানের বিপক্ষে জয়

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। আজ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে টানা হারের পর এই জয় দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দলের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে কাজাখস্তানের বিপক্ষে দাপুটে জয়ে চলমান আসরে প্রথম পয়েন্ট টেবিলের খাতা খোলার পাশাপাশি যুবারা প্রমাণ করল তারা যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম। পুল পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আজ বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলে আগামী জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে হকি দল।

ঝেংয়ের অবিশ্বাস্য কামব্যাক

নবীর জায়গায় সিপিএলে মিরাজ

জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ঘোষণা আফগানিস্তানের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা

ম্যাচ হেরে জরিমানাও গুনলেন জ্যোতিরা

ফুটবল দলের অফিসিয়াল নতুন জার্সি উন্মোচন

টিভির পর্দায় বাংলাদেশ-আমিরাতের ম্যাচের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

কাজাখস্তানকে উড়িয়ে মেয়েদের হ্যাটট্রিক জয়

‘আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে’