হোম > খেলা

২৩০ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

মুলতান টেস্টের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শুরুর ধাক্কা সামলে মাঝে প্রতিরোধ গড়েন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। এই জুটি ভাঙার পর আর বেশিদূর আগায়নি পাকিস্তানের ইনিংস। ২৩০ রানে অলআউট হয় তারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে জেডন সিলসের বোলিং তোপে পড়ে মাত্র ৪৬ রানে চার ব্যাটারকে হারায় পাকিস্তান। পঞ্চম উইকেটে ১৪১ রানের জুটি গড়েন রিজওয়ান ও শাকিল। শেষেরজন ব্যক্তিগত ৮৪ রানে কেভিন সিন ক্লেয়ারের শিকার হলে জুটি ভাঙে।

এরপর আরেকদফা ব্যাটিং ধ্বস নামায় আড়াইশ’র আগেই থামে পাকিস্তান। অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে ৭১ রান করেন রিজওয়ান। এছাড়া ১৮ রান আসে সাজিদ খানের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন সিলস ও জোমেল ওয়ারিকান।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা