হোম > খেলা

সিডনির হয়ে জাহানারার দারুণ বোলিং

স্পোর্টস ডেস্ক

সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে মাস খানেক আগে অস্ট্রেলিয়া যান জাহানারা আলম। সিডনি ক্রিকেট ক্লাবের আরেক দল সিডনি ক্রিকেট গ্রাউন্ড ইলেভেনের হয়েও অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের এই তারকা পেসারের।

৪৯ নম্বর ক্যাপ নিয়ে শনিবার (১ ফেব্রায়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ড ইলেভেনের হয়ে অভিষেক হয় জাহানারার। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দেন তিনি। বিনিময়ে তুলে নেন এক উইকেট।

রবিবার (২ ফেব্রুয়ারি) আরও একটি ম্যাচ খেলতে নামেন জাহানারা। সে ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি। তবে বল হাতে ছিলেন খুব হিসেবি। ৮ ওভারে মাত্র ২০ রান খরচ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিশ্রামে যান। এজন্য বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ হননি। লাল সবুজের দলের হয়ে ৫২ ওয়ানডের পাশাপাশি ৮৩টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন তিনি।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার