হোম > খেলা

ফেদেরারকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার

নোভাক জোকোভিচ

টেনিস দুনিয়ায় সর্বাধিক ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ান এ নারী কিংবদন্তির রাজত্বটা চলছিল ১৯৭৩ সাল থেকে। কিন্তু ২০২৩ সালে ইউএস ওপেন জিতে তার সেই রেকর্ডে ভাগ বসান নোভাক জোকোভিচ। তবে ছেলেদের এককে মেজর ট্রফি জয়ের রেকর্ড কেবল সার্বিয়ান এ সুপারস্টারেরই দখলে।

বুধবার মেলবোর্নের কোর্টে আরও একটি কীর্তি গড়লেন সাবেক এ নাম্বার ওয়ান। রড লেভার এরেনায় পা রেখেই ভেঙে দিলেন গ্র্যান্ড স্ল্যামে রজার ফেদেরারের ৪২৯ ম্যাচ খেলার রেকর্ড। বর্ণিল গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে ৪৩০টি একক ম্যাচ খেলার নতুন মাইফলকে পৌঁছালেন ৩৭ বছরের এ মেগাস্টার। তাদের দুজনের বাইরে ৪০০ এর বেশি ম্যাচ খেলেছেন শুধু যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস (৪২৩ ম্যাচ)।

পর্তুগিজ প্রতিপক্ষ জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩ ও ৬-২ গেমে ধরাশায়ী করে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন জোকোভিচ। ম্যাচে প্রথম সেটটি সহজে নিজের করে নেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের এ সপ্তম বাছাই। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে টাইব্রেকারে জেতেন কোয়ালিফাইয়ার পর্বে উত্তীর্ণ হওয়া ফারিয়া। কিন্তু পরের দুই সেটে জোকোভিচ কচুকাটা করে ছেড়েছেন পর্তুগিজ প্রতিপক্ষের র‌্যাকেট ছুঁয়ে আসা সব শট। জোকোভিচ তৃতীয় রাউন্ডে মোকাবিলা করবেন ২৬তম বাছাই চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় তমাস মাখাচকে।

এ নিয়ে টানা ১৭ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন জোকোভিচ। রেকর্ড গড়ে বেজায় খুশি অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের শিরোপাধারী, ‘আমি এই খেলাকে ভালোবাসি, আমি ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি, চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। গ্র্যান্ড স্লামে খেলে সেটিও তো ২০ বছরের বেশি হয়ে গেল। হারি কিংবা জিতি, আমি কোর্টে হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

তৃতীয় রাউন্ডে জোকোভিচের সঙ্গী হয়েছেন তার সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজও। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-০, ৬-১ ও ৬-৪ গেমে ধসিয়ে দিয়ে টেনিসের দুনিয়ার উদীয়মান এ স্টার খেলোয়াড়। দ্বিতীয় রাউন্ডে জয়ের হাসি হেসেছেন জাপানের কেই নিশিকোরি ও জার্মানির আলেকজান্ডার জভেরেভ।

মেয়েদের একে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাও জয়ের দেখা পেয়েছেন। রড লেভার অ্যারেনায় স্পেনের বোউজাস মোনেইরোকে ৬-৩ ও ৭-৫ গেমে ধরাশায়ী করে তৃতীয় রাউন্ডে নিজের নাম লিখেছেন বেলারুশের এ তারকা। তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানের এ খেলোয়াড় ১-৬, ৬-১ ও ৬-৩ গেমে জেতেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুখোভার বিপক্ষে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা