হোম > খেলা

এমবাপ্পের প্রথম হ্যাটট্রিকে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। দলের হয়ে সবগুলো গোলই করেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। এটা রিয়ালের জার্সিতে তার প্রথম হ্যাটট্রিক।

জোসে জোরিল্লা স্টেডিয়ামে ভায়াদোলিদের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে শক্তির বিচারে এগিয়ে থাকা রিয়াল। ম্যাচে তিন গোলের মধ্যে দুটিই হয়েছে বিরতির পর। প্রতিপক্ষের মাঠে ৩০ মিনিটে প্রথমবারের মতো সফরকারী দলকে এগিয়ে নেন এমবাপ্পে। জুড বেলিংহামের সহায়তায় জালে বল জড়ান সাবেক পিএসজি তারকা।

৫৮ মিনিটে সতীর্থ রদ্রিগোর বাড়ানো বলে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে দলের এবং নিজের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল রিয়াল। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৯ পয়েন্ট পাওয়া বার্সেলোনার অবস্থান তিনে।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে